বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে অর্ধ-লক্ষাধিক শিশুকে খাওয়ানো হল ভিটামিন ক্যাপসুল

  • আপডেট টাইম রবিবার, ২ জুন, ২০২৪
  • ২২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অন্ধত্ব থেকে বাঁচাতে ও শিশু মৃত্যুহার কমানোর লক্ষ্যে নবীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এর উদ্বোধন করেন। ক্যাম্পেইনের অংশ হিসেবে নবীগঞ্জ উপজেলার ৫৬ হাজার ৭শ ৩৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। যা লক্ষমাত্রার ৯৯.৪০%। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু ৬ হাজার ২ শত ৭১ জন এবং ৫০ হাজার ৪ শত ৬২ জন।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও স্টাফগণ উপস্থিত ছিলেন। ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর অন্ধত্ব প্রতিরোধ করে, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে ও সবধরনের মৃত্যুর হার ২৪ শতাংশ হ্রাস করে। এ ছাড়া হাম, ডায়রিয়া এবং নিউমোনিয়ার কারণে মৃত্যু উল্লেখযোগ্য হারে হ্রাস করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com