বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শ্রীমঙ্গলে চেয়ারম্যান পদে দ্বিতীয় বার নির্বাচিত হলেন ভানু লাল রায়

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ২৩৭ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে ভানু লাল রায় বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৪২ হাজার ৬৬৯। তিনি বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। তার মার্কা ছিল কাপ-প্লেইট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আছকির মিয়া মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোট পান ৩৬ হাজার ৮৭৬ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজু দেব রিটন। তিনি তালা প্রতীক নিয়ে মোট ভোট পান ৫৮ হাজার ৭৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ লিটন আহমেদ টিউবওয়েল প্রতীক নিয়ে ভোট পান ২০ হাজার ৯৯২ ভোট। এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন হাজেরা খাতুন। তিনি হাঁস মার্কা নিয়ে নির্বাচন করেন। তার প্রাপ্ত ভোট ৫০ হাজার ৭৩৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিতালী দত্ত ৩৪ হাজার ৫০১ ভোট পান। বেসরকারীভাবে নির্বাচিত তারা তিন জনই আওয়ামী লীগ ঘরনার। উল্লেখ্য, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। শ্রীমঙ্গল উপজেলায় ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের মোট ৮৭টি ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়। এখানে মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৫৪ হাজার ৪৪১ জন। এর মধ্যে ১ লক্ষ ২৮ হাজার ৪৭১ জন পরুষ ও ১ লক্ষ ২৫ হাজার ৯৭০ জন মহিলা ভোটার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com