মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শহরে রাজনগরে মিশুকসহ ২ চোর হাতেনাতে আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ২৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের রাজনগর এতিমখানা সড়ক থেকে মিশুকসহ দুই চোরকে হাতে নাতে আটক করেছে পুলিশ। এ সময় অপর চোর পালিয়ে গেছে। গত মঙ্গলবার গভীর রাতে সদর থানার এসআই ওয়াহেদ গাজীর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে বরিশাল জেলা বর্তমানে উমেদনগরের বাসিন্দা মৃত নুর ইসলামের পুত্র তুহিন খান আপন ও তার ভাই শাহিন খানকে একটি মিশুক চুরি করে নিয়ে যাবার সময় হাতেনাতে আটক করা হয়। তখন তাদের সাথে থাকা রাজনগর এলাকার অপর চোর জুয়েল মিয়া পালিয়ে গেছে। পুলিশ জানায়, ওই দিন রাতে উমেদনগরের জুয়েল মিয়া নামের এক ব্যক্তির গ্যারেজ থেকে মিশুক চুরি করে নিয়ে আসে চোরের দল। বাইপাস সড়ক দিয়ে নিয়ে যাবার সময় পুলিশের সন্দেহ হলে আটক করা হয়। তখন চোরেরা চুরির কথা স্বীকার করে। এ ঘটনায় মামলা করা হয়েছে। গতকাল বুধবার বিকালে দুইজনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com