বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ১৮ মে, ২০২৪
  • ২৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলায় পানিতে ডুবে মাহাদি হাসান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ মে ) দুপুর বামৈ পশ্চিম গ্রাম এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। সে তেঘরিয়া গ্রামের তোফাজ্জুল হোসেনের ছেলে। স্বজনরা জানায়, সম্প্রতি শিশু মাহাদি তার মা বাবার সঙ্গে বামৈ পশ্চিম গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে আসে। এরপর ঐদিন দুুপুরে শিশুটি বাড়ির উঠানে খেলা করছিলেন। এরই মধ্যে হঠাৎ নিখোঁজ হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখতে পায় স্থানীয়রা, পরে দ্রুত উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশু মাহাদি’র মৃত্যুতে তাদের পরিবারে শোকের ছায়া নেমে আসে। তার (শিশু) মায়ের কান্নার আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে উঠেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com