বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জলাবদ্ধতা নিরসনে খাল খননসহ পৌরসভার তৎপরতা অব্যাহত

  • আপডেট টাইম বুধবার, ৮ মে, ২০২৪
  • ১৯৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌর এলাকার পানি নিস্কাশনের খালগুলোর প্রতিবন্ধকতা অপসারণ করছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল মঙ্গলবার মেয়র আতাউর রহমান সেলিমের দিকনির্দেশনায় শহরের বিভিন্ন খাল ও বড় ড্রেনে পরিচ্ছন্নতা কাজ চালানো হয়। বিশেষ করে পিটিআইয়ের দক্ষিণ দিকে অবস্থিত খালটিতে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এই খাল হয়ে পিটিআই কম্পাউন্ডের পানিসহ ৫নং ওয়ার্ডের ডাকঘর এলাকা, আহসানিয়া মিশন এলাকা, বানিজ্যিক এলাকা, কালীবাড়ি পানির ট্যাকিংর উত্তরাংশ এবং দেয়ানত রাম সাহা’র বাড়ীর কিছু অংশের পানি নিস্কাশিত হয়। মেয়র আতাউর রহমান সেলিম বলেন ‘পৌরসভার বিভিন্ন খাল খনন করে আমরা জলাবদ্ধতা নিরসনে কাজ করে যাচ্ছি। আমরা আমাদের প্রচেষ্ঠা অব্যাহত রাখবো।’ পিটিআই প্রসঙ্গে মেয়র বলেন,‘আমরা ইতিমধ্যে পিটিআইয়ের দক্ষিনের খাল উন্মুক্ত করেছি। এছাড়াও পিটিআই কম্পাউন্ডের সার্বিক জলাবদ্ধতা নিরসনে আমরা কাজ করছি। আশাকরি এ জলাবদ্ধতা অচিরেই নিরসন হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com