বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সংবাদ প্রকাশের পর জবাই করা হলো সদর হাসপাতালে গরু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ২৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালের টিকেট কাউন্টারে বাধা গরুটি জবাই করা হয়েছে। গতকাল বুধবার সকালে হাসপাতালের কর্মচারীরা গরুটি জবাই করে নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নেন। এর আগে এ নিয়ে সংবাদ প্রকাশ হয় সদর হাসপাতাল এখন গোয়ালঘরে পরিণত হয়েছে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষের নজরে এলে তড়িগড়ি করে জবাই করা হয়। যদিও তারা গরুটি এনেছিলেন ২৭ রমজানের দিন ভূড়িভোজন করার জন্য। কিন্তু কোনো স্থানে গরু রাখার জায়গা না থাকায় হাসপাতালের টিকেট কাউন্টারের সামনে বেধে রাখা হয়েছিলো। কিন্তু সংবাদ প্রকাশের পর গরুটি তড়িগড়ি করে জবাই করা হয়। এ জন্য তারা সাংবাদিকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com