বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক চুনারুঘাটে খাল খনন উদ্বোধনে হুইপ জি কে গউছ ॥ বিএনপি কথার চেয়ে কাজে বেশি বিশ্বাস করে নবীগঞ্জে কুশিয়ারা নদীতে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব বাহুবলে গৃহবধু হত্যা মামলার আসামী আব্দুল গনি গ্রেফতার পাইকপাড়ায় সিএনজি আটকিয়ে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট বামৈ গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ মহিলা নিহত জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতছড়িতে বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর হোটেলে হামলা-ভাঙচুরের অভিযোগ মাধবপুরে বাসের ধাক্কায় পথচারী নারীর মৃত্যু

প্রধানমন্ত্রীর সঙ্গে হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যানের সাক্ষাৎ

  • আপডেট টাইম শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ২১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রথম নারী চেয়ারম্যান আলেয়া আক্তার। গতকাল বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়ে তিনি তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় হবিগঞ্জ-৩ আসনে টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগ সভাপতি ও আলেয়া আক্তার এর স্বামী অ্যাডভোকেট মোঃ আবু জাহির উপস্থিত ছিলেন।
যোগাযোগ করা হলে আলেয়া আক্তার বলেন, হবিগঞ্জ জেলা পরিষদের প্রথম নারী চেয়ারম্যান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর দোয়া নিতে পেরে মনে অন্যরকম ভাললাগা কাজ করছে। আমি জেলার সকল জনপ্রতিনিধির সহযোগিতা নিয়ে শেখ হাসিনার প্রত্যেকটি উন্নয়ন প্রকল্প যেন ফলপ্রসু হয় সেদিকে সজাগ দৃষ্টি রেখে দায়িত্ব পালন করব।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com