বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে ৫দিন ব্যাপী উপজেলা স্কাউট সমাবেশ শুরু হচ্ছে আজ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ২২৯ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ৫দিন ব্যাপী উপজেলা স্কাউট সমাবেশ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে। উপজেলার আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সমাবেশের উদ্বোধন করবেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্কাউট ব্যক্তিত্ব বাংলাদেশ স্কাউট্স-এর সহ-সভাপতি নাজমা শামস, প্রমথ সরকার, মাহফুজা পারভীন, মোঃ শাহজাহান কবির প্রমুখ।
১০ মার্চ মহা তাঁবু জলসায় প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা। স্কাউট ব্যক্তিত্ব সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক হারুন অর রশিদ, মোহাম্মদ জুনাঈদ, মুবিন আহমদ জায়গীরদার ও মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।
উভয় অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউট্স সভাপতি তাহমিলুর রহমান। উপজেলার ২৬ হাই স্কুল ও মাদরাসার ৩২টি দলে মোট ২৮৮ জন শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট প্রশিক্ষক ও কর্মকর্তাগণ উক্ত স্কাউট সমাবেশে অংশগ্রহণ করবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com