বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জে শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ‘বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা চাই’ এই স্লোগান নিয়ে হবিগঞ্জে আয়োজিত শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অর্গানিজেশন ফর দ্যা রেকগনিশন অব বাংলা, এজ এন অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ অব দ্যা ইউনাইটেড নেশনস, হবিগঞ্জ শাখার সভাপতি অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সৈয়দ মোহাম্মদ ছগীর। সম্মানিত অতিথি ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য প্রকৌশলী আব্দুল মুমিন চৌধুরী বুলবুল, নর্থইস্ট রিজিয়ন ইউকে এর সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রানা ও বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ সৈয়দা রওশন সুলতানা। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মো: লিয়াকত উজ্জামান, ওয়াদুদ মাহমুদ চৌধুরী শামীম, সিদ্দিকী হারুনসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অভিভাবকবৃন্দ।
গত ২৪ ফেব্রুয়ারি আরডি হলে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় প্রায় ২৫০ জন শিশু-কিশোর অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী সকলকে পুরস্কার ও সনদপত্র দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com