শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

লাখাইয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু স্বামীসহ শ্বশুর বাড়ির লোক পলাতক

  • আপডেট টাইম সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার কাশিমপুর উত্তর পাড়া গ্রামের পাশর্^বর্তী মাঠের আমগাছের তলা থেকে হাটুগাড়া অবস্থায় আমেনা বেগম (৩৫) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে হত্যা না আত্মহত্যা এ নিয়ে চলছে গুঞ্জন। ঘটনার পর থেকেই স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন সটকে পড়েছে। এতে সন্দেহের তীর আরও ঘনিভূত হচ্ছে। জানা যায়, মোড়াকড়ি ইউনিয়নের ওই গ্রামে গতকাল রবিবার সকালে গাছের নিচে গলায় দড়ি দেয়া ও হাটাগাড়া অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটির সুরতহাল করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। সে ওই গ্রামের জামান মিয়ার স্ত্রী। পুলিশ জানায়, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। স্থানীয়রা জানান, স্বামী ও তার লোকজন তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com