শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

পূজার শুভেচ্ছা বিনিময়ে এমপি আবু জাহির ॥ বৃন্দাবন সরকারি কলেজে দশ তলা ভবন নির্মাণের আশ্বাস

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজে দশতলা ভবন নির্মাণের আশ্বাস দিয়েছেন টানা চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। তিনি গতকাল কলেজ ক্যাম্পাসে স্বরস্বতী পূজা উদযাপন কমিটি আয়োজিত আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আশ্বাস দেন।
সংসদ সদস্য বলেন, হবিগঞ্জের ছেলেমেয়েরা যেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে সেজন্য বৃন্দাবন সরকারি কলেজে অনার্স-মাস্টার্স কোর্স চালুসহ অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন করেছি। আগামী দিনে একটি দশতলা ভবন নির্মাণ করব ইনশাল্লাহ। এ সময় তিনি শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সঠিকভাবে লেখাপড়া করার পরামর্শ দেন। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ অধ্যাপক সৈয়দ মোঃ ছগীর, উপাধ্যক্ষ অধ্যাপক দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. সুভাষ চন্দ্র দেব প্রমুখ। অনুষ্ঠানে কলেজের সকল পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com