শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে বিরোধ ॥ ছুরিকাঘাতে যুবক খুন নবীগঞ্জে অবৈধ পশুর হাট বসাকে ঘিরে ফের উত্তেজনা মাধবপুরে জায়গা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ ॥ আহত ৫ পইলে আদালতের ১৪৪ ধারা অমান্য করে জমি দখলের অভিযোগ নবীগঞ্জে সাবেক কৃতি খেলোয়াড় সুহেল আর নেই ॥ দাফন সম্পন্ন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক ॥ চা জনগোষ্ঠীর ইতিহাস ও ঐতিহ্য জাতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ চুনারুঘাটে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার সুবিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমির আলী চৌধুরীর সহধর্মীনির মৃত্যুবার্ষিকী পালিত চা শ্রমিকদের নিয়ে এমপি পুত্রের মতবিনিময় সভা খোয়াই থিয়েটারের বর্ষবরণ অনুষ্ঠান ॥ “চির নতুনের দিল ডাক পহেলা বৈশাখ” অনুষ্ঠিত

মাধবপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে সৈয়দ মোঃ শাহজাহানের প্রার্থী ঘোষনা আমাদের প্রজম্ম থেকে প্রজন্ম মানুষের সুখে-দুঃখে পাশে থাকবে ইনশাল্লাহ- সৈয়দ মোঃ ফয়সল

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৭৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ সায়হাম গ্রুপের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য আলহাজ¦ সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, আমার পরিবারের প্রত্যেক সদস্য মাধবপুরের অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্য কাজ করে যাচ্ছে। প্রজম্ম থেকে প্রজন্ম মানুষের সুখে-দুঃখে পাশে থাকবে ইনশাল্লাহ। গতকাল সোমবার বিকালে আসন্ন উপজেলা নির্বাচনে বার বার বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহানের প্রার্থীতা ঘোষনাকালে উপজেলার সর্বস্তরের জনসাধারণের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মত বিনিময় সভায় বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতৃবৃন্দ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহানকে আবারও প্রার্থী করার দাবি জানালে তিনি পরিবারের প্রধান হিসাবে নেতৃবৃন্দের দাবির প্রতি সম্মান প্রদর্শন করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহানের প্রার্থীতা ঘোষনা করেন।
ধর্মঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম কামালের সভাপতিত্বে মত বিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান, বিশিষ্ট শিল্পপতি সায়হাম গ্রুপের পরিচালক প্রকৌশলী সৈয়দ এ বি এম হুমায়ুন, বিশিষ্ট শিল্পপতি সায়হাম গ্রুপের পরিচালক আলহাজ¦ সৈয়দ মোঃ সেলিম, বিশিষ্ট শিল্পপতি সায়হাম নীট কম্পেজিট এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আলহাজ¦ সৈয়দ ইশতিয়াক আহমদ, বিশিষ্ট শিল্পপতি সায়হাম গ্রুপের পরিচালক আলহাজ¦ সৈয়দ সাকেব আহমদ, বিশিষ্ট শিল্পপতি সায়হাম গ্রুপের পরিচালক সৈয়দ মোঃ সাজ্জাদ আহমদ, হবিগঞ্জ জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস.এম শামীম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল আজিজ, ছাতিয়াইন ইউপি চেয়ারম্যান মিনহাজউদ্দিন চৌধুরী কাসেদ, চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, আদাঐর ইউ.পি চেয়ারম্যান মীর খুরশেদ আলম, নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, সাবেক চেয়ারম্যান এস.এম জাবেদ, জগদীশপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আরজু মিয়া, বুল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম মামুন, তাজউদ্দিন আহম্মদ টেনু, বিশিষ্ট রাজনীতিবিদ হামিদুর রহমান হামদু, হাজী অলিউল্লাহ, চৌধুরী ফজলে ইমাম সুমন। প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর মোঃ বাবুল হোসেন প্রমুখ।
সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতিত্বে নেতৃবৃন্দ আসন্ন উপজেলা নির্বাচনে আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহানকে বিপুল ভোটে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com