শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

গাঁজা খাওয়ার প্রতিবাদ করায় শহরের গরুর বাজারে হামলা, সংঘর্ষ, ভাংচুর ॥ পুলিশসহ আহত ৪০

  • আপডেট টাইম বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০১৪
  • ৬৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গাঁজা খাওয়ার প্রতিবাদ করায় হবিগঞ্জ শহরের গরুর বাজার এলাকায় হামলা, সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় ১ পুলিশ সদস্য ও মহিলাসহ অন্তত ৪০ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টা থেকে প্রায় ঘন্টাব্যাপি সংঘর্ষ চলে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে-জালালবাদ গ্রামের শাহ আলম নামে এক যুবক গতকাল বিকেলে শহরের যশেরআব্দা এলাকার খোয়াই বাধের উপর মেঘনা মাইক সার্ভিসের পিছনে গাঁজা সেবন করছিল। এ সময় যশেরআব্দা গ্রামের মৃত সামসু মিয়ার ছেলে আজিজুল ইসলাম বাধা দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে তর্কতর্কি হয়। এর কিছুক্ষন পর শাহ আলম জালালাবাদ গ্রামের লোকজন নিয়ে এসে যশেরআব্দা এলাকায় হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আত্মরক্ষার্থে সাধারণ মানুষ দ্বিগি¦দিক ছুটাছুটি শুরু করে। দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীরা নিরাপদ আশ্রয় নেয়। সংঘর্ষ চলাকালে মেঘনা মাইক সার্ভিস সহ কয়েকটি দোকান ভাংচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। সংঘর্ষে ১ পুলিশসহ অন্তত ৪০ জন আহত হয়। আহতদের মধ্যে পুলিশ সদস্য লিটন (২০), দুদু মিয়া (৪৫), জুয়েল মিয়া (৩০), আবেদা খাতুন (৪৫), আজিজুল ইসলাম (২৫), মোস্তাকিন (২৫), উজ্জল মিয়া (২২), তাজুল মিয়া (৫৫), সাইদুল ইসলাম (২৫), দৌলত মিয়া (১৬), আছকির মিয়া (৩৫), আছিয়া বেগম (২৫), আউয়াল মিয়া (৪৫), আবিদুল (১৩), আইয়ুব চান (৪৫), মোস্তফা মিয়া (২৫), উস্তার মিয়া (৩০), হান্নান মিয়া (২৮), আব্দুল খালেক (৩০), মন্নান মিয়া (৩২), এহিয়া (২৫) ও মমিন মিয়া (২২)কে হবিগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com