বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে বিএসসি শিক্ষক দিলীপ কুমারকে বিদায় সংবর্ধনা প্রদান

  • আপডেট টাইম রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯৬ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক দিলীপ কুমার রায় এর অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল শনিবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী কর্তৃক আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীতেশ কুমার চন্দ। শিক্ষক এমদাদুর রহমান ও আলমগীর হোসেন সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাসুদুর রহমান। এসময় বিদ্যালয়ের পুরাতন, বর্তমান ছাত্র-ছাত্রী ও শিক্ষকসহ অনেকেই বক্তব্য রাখেন।
সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ বক্তব্যে বিদায়ী শিক্ষক দিলীপ কুমার রায় এর ৩৭ বছর কর্মময় জীবনের উপর শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের শিক্ষা জীবন নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করে বক্তব্য রাখেন। বিদায়ী বিএসসি শিক্ষক দিলীপ কুমার এর দীর্ঘায়ু অবসর জীবন শান্তিময় জীবন যাপন করার জন্য আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com