বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সাংবাদিক মামুনের পিতার মৃত্যুতে জেলা কমিউনিস্ট পার্টির শোক

  • আপডেট টাইম সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ প্রগতিশীল সাংবাদিক, বানিয়াচং প্রেসক্লাবের সহ-সভাপতি, উদীচী বানিয়াচং উপজেলা সংসদের সাবেক সভাপতি, কমিউনিস্ট পার্টি বানিয়াচং শাখার সাবেক সাধারণ সম্পাদক, আব্দুল হক মামুনের পিতা বিশিষ্ট মুরুব্বী আব্দুস ছামাদ গত ১ ফেব্রুয়ারি বার্ধক্যজনিত কারনে বানিয়াচং ইনাতখানীস্থ নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, পাঁচ ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে জেলা সিপিবি সভাপতি কমরেড হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক কমরেড পীযূষ চক্রবর্তী, জেলা উদীচীর সাধারণ সম্পাদক আজিজুর রহমান কাউছার, সিপিবি বানিয়াচং শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com