বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

দাবী মেনে নেয়ায় আমু চা বাগানে শ্রমিক অবরোধ প্রত্যাহার

  • আপডেট টাইম রবিবার, ২০ অক্টোবর, ২০১৩
  • ৫০৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ স্কুলের জমির অনাপত্তি পত্র প্রাপ্তির দাবীতে অনির্দিষ্টকালের জন্য ডাকা অনশন ও অবস্থান কর্মসুচী প্রত্যাহার করা হয়েছে। চুনারুঘাটের আমু চা বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের দাবী মেনে নেয়ার পর শনিবার সকাল পৌনে ১১ টার সময় অবরোধ তুলে নেয়া হয়। শুক্রবার সকাল ৮ টা থেকে দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরন অনশন ও অবরোধের ডাক দেয় শ্রমিকররা। এ কর্মসুচীতে উদয়ন স্কুলের ১২০ জন ছাত্রছাত্রী, অভিভাবকসহ সাধারন শ্রমিক অংশ নেন। শনিবার সকালে বাগান ব্যবস্থাপক অফিসে প্রবেশ করলে বিক্ষোব্ধ শ্রমিকরা কারখানার প্রধান গেইটে তালা ঝুলিয়ে অবরোধের সৃষ্টি করে। এরপর শ্রমিক নেতা-কর্মী ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজুকে নিয়ে জরুরী বৈঠকে বসে কর্তৃপক্ষ। ৪ ঘন্টা আলোচনার পর স্কুলের জমির বিষয়ে অনাপত্তি পত্র লিখে দেয়ার শর্ত মেনে নেয় কর্তৃপক্ষ। পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক প্রদীপ শীল বলেন, পতিত জমিতে একটি উদয়ন উচ্চ বিদ্যালয় প্রতিষ্টা করা হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ, আহমাদাবাদ ইউনিয়ন পরিষদ ও স্থানীয় জনগনের সহায়তায় স্কুল ভবনের কাজ শুরু হয়। শ্রমিক নেতারা ২৪ ঘন্টার মধ্যে স্কুলের নামে জমি লিখে না দিলে বাগানের স্বাভাবিক কাজ-কাম বন্ধ রাখার হুমকী দেয় এবং ব্যপক অবরোধ গড়ে তুলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com