শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বিএফইউজে নির্বাহী পরিষদের সভা সাইবার সিকিউরিটি এক্টসহ সকল কালা কানুন বাতিলের দাবি

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ২০২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বন্ধ মিডিয়া খুলে দেওয়া, সাংবাদিক নির্যাতন বন্ধ, সাংবাদিদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, সাগর-রুনী হত্যাসহ সকল সাংবাদিক হত্যার বিচার এবং সাইবার সিকিউরিটি এক্টসহ সকল কালা কানুন বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। গতকাল ২৯ ফেব্রুয়ারি বিএফইউজের কার্যনির্বাহী কমিটির সভায় এ দাবি জানান নেতৃবৃন্দ। সভায় বলা হয়, বর্তমান সরকারের আমলে সংবাদপত্রের স্বাধীনতা নেই। মিডিয়ার ওপর অলিখিত সেন্সরশীপ দেয়া হয়েছে। সাংবাদিক হত্যা-নির্যাতনের বিচার না হওয়ায় এ ধরণের অপরাধ দিন দিন বেড়েই চলছে।গণতন্ত্রকামি মানুষের দাবি উপেক্ষা করে এই সরকার তাদের খেয়ালখুশি মতো চলছে। গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বিএফইউজে কার্যনির্বাহী পরিষদের এ সভা অনুষ্ঠিত হয়। বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে এবং মহাসচিব কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি ওবায়দুর রহমান শাহীন, সহ-সভাপতি মো: খাইরুল বাশার ও এ কে এম মহসিন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সভাপতি ও সেক্রেটারি যথাক্রমে মোঃ শহিদুল ইসলাম মোঃ খুরশিদ আলম, বিএফইউজের সহকারি মহাসচিব বাছির জামাল, এহতেশামুল হক শাওন, ড. সাদিকুল ইসলাম স্বপন, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইরফানুল হক নাহিদ, দফতর সম্পাদক মোঃ আবু বকর, প্রচার সম্পাদক মোঃ শাহজাহান সাজু, নির্বাহী সদস্য মোঃ মোদাব্বের হোসেন, অপর্ণা রায়, মোঃ আবু হানিফ, ম.হামিদুল হক মানিক, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি সালেহ নোমান, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি ও বিএফইউজের নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বিএফইউজের নির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক বাচ্চু, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে এম আইয়ুব আলী ও সাইফুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি এইচ এম দেলোয়ার, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন, মুন্সিগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com