বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে ওয়াজে যাওয়ার কথা বলে ১০ দিন ধরে নিখোঁজ দুই স্কুল ছাত্র

  • আপডেট টাইম শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ২৪৬ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ চুনারুঘাটে ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে ১০ দিন ধরে দুইছাত্র নিখোঁজ রয়েছে। অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পাওয়ায় গত ১৭ জানুয়ারি নয়নের মা ও সালমানের মা ২০ জানুয়ারি চুনারুঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর আগে গত ১৬ জানুয়ারি মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হয় ওই দুই শিক্ষার্থী।
এদিকে দুই ছাত্র নিখোঁজ থাকায় তাদের পরিবারের সদস্যরা উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। দুই সন্তান ১০ দিন ধরে নিখোঁজ ভাবতেই পারছেন না বাবা-মা। বারবার মূর্ছা যাচ্ছেন তারা। মাঝে মাঝে একটু চোখ মিললেও দুই সন্তানের জন্য আবার মূর্ছা যাচ্ছেন ওই দুই সন্তানের বাবা-মা।
নিখোঁজ সালমানের মা মাহমুদা আক্তার বলেন, সালমান মাদ্রাসায় ও নয়ন স্থানীয় একটি স্কুলে লেখাপড়া করে। ঘটনার দিন বিকেলে গোয়াছপুর মাদ্রাসার মাহফিলে যাওয়া কথা বলে বের হয়েছিল দু’জন। এরপর থেকেই নিখোঁজ রয়েছে তারা। এ নিয়ে পরিবারের সদস্যরা খুবই আতঙ্ক উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন। নয়নের মা জাসমিন আক্তার আসমা ও মাহমুদা আক্তার তাদের দুই সন্তানকে হারিয়ে শুধু কান্নাকাটি করছেন। এমনকি দুশ্চিন্তায় ঠিকমত খাচ্ছেন না।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, তাদের দু’জনকে খোঁজে বের করার চেষ্টা চলছে।
দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক এসআই দেলোয়ার হোসেন জানান, মাদ্রাসার ছাত্র সালমান এর আগেও একাধিকবার বাড়ি থেকে পালিয়েছে। অনেক খোঁজ করেও সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তাদের খোঁজে দেশের বিভিন্ন থানায় বার্তা দেওয়া হয়েছে এবং পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com