বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে মাটি কাটার দায়ে দুই মালিকের লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ২১৭ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর ও চৌমুহনী ইউনিয়নের ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে দুই ভেকু মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলাধীন ধর্মঘর ইউনিয়নে সুলতানপুর ও চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত দুই ব্যক্তিকে এ জরিমানা করেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব। অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, উপজেলার রসুলপুর গ্রামের মোঃ হুমায়ুন মিয়ার ছেলে মোঃ মুজিবুর রহমান (২৮) ও সুলতানপুর গ্রামের মোঃ ছাদেকুল ইসলামের ছেলে মোঃ আরিফুল ইসলাম (৩২)। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব বলেন, উপজেলার ধর্মঘর ও চৌমুহনী ইউনিয়নের ভেকু দিয়ে কৃষি জমির মাটি কাটা হচ্ছিল। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভেকুর দুই মালিককে ৫০ হাজার টাকা করে দুই জনকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রধান করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com