শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

নৌকাকে পূর্ণ সমর্থন করেছে মুরাদপুর ইউনিয়নবাসী

  • আপডেট টাইম বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল এর (নৌকা) প্রতিককে পূর্ণ সমর্থন জানিয়েছেন মুরাদপুর ইউনিয়নবাসী। গতকাল মঙ্গলবার মুরাদপুর ইউনিয়নবাসীর নৌকার সমর্থনে আয়োজিত সভায় এ সমর্থন জানানো হয়। জনসভায় লোকজনদের উপস্থিতিতে জনসমদ্র সৃষ্টি হয়। নৌকার স্লোগানে মুখরিত হয় জনসভাস্থল। সভায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বলেন-জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমাকে মনোনীত করেছেন। জননেত্রী শেখ হাসিনার এক প্রতিনিধি হিসেবে আমি আপনাদের মূলবান ভোট ও সার্বিক সহযোগিতা কামনা করছি। মুরাদপুর ইউনিয়নবাসী বিগত নির্বাচনগুলোতেও নৌকাকে বিজয়ী করেছেন। আশা করি এবার তারা জননেত্রী শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করবেন। আর নৌকাকে বিজয়ী করলে আমি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও আমার মরহুম বাবার অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। সভায় বক্তারা বলেন-সিলেটের জনসভায় জননেত্রী শেখ হাসিনা নৌকার প্রার্থীদের নির্বাচিত করার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মেনেই আমরা নৌকাকে বিজয়ী করবো। যারা জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মানবে না তারা প্রকৃত আওয়ামীলীগার হতে পারেন না। প্রকৃত আওয়ামীলীগার যারা তারা কেউ নৌকার বাহিরে যেতে পারবেন না। জননেত্রী শেখ হাসিনা রুয়েলকে প্রার্থী করায় অতীতের ন্যায় এবারও বানিয়াচং-আজমিরীগঞ্জে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, সাবেক যুগ্ম সাধারণ চৌধুরী আবু বকর সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি তৈয়বুর রহমান চৌধুরী, ইউপি চেয়ারম্যান শেখ মিজানুর রহমানসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com