বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শেরপুরে পুলিশের অভিযানে ট্রাক ভর্তি ১২ হাজার কেজি অবৈধ চিনি জব্দ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ২৫০ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী শেরপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ ২৪০ বস্তা চিনিসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে শেরপুর হাইওয়ে থানা পুলিশ শেরপুর মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় এ অবৈধ চিনি জব্দ করে। পুলিশ জানায়- সকালে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেবের নির্দেশনায় এসআই কাওসারৃ আহমেদসহ একদল পুলিশ শেরপুর মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় তল্লাশি করে। এ সময় একটি ট্রাক ভর্তি ২৪০ বস্তা ভারতীয় অবৈধ চিনি আটক করা হয়। তাৎক্ষনিক ট্রাক চালক ও চিনির মালিক পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাক ঢাকা (মেট্রো ট ২০৮১-৫৩) ও ২৪০ বস্তা অবৈধ চিনি জব্দ করে। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব জানান- ট্রাকসহ ভারতীয় অবৈধ ১২ হাজার কেজি চিনি জব্দের ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com