বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জ-সিলেট রেল সড়কে প্রতিদিনই শিডিউল বিপর্যয় ॥ ভোগান্তিতে যাত্রীরা

  • আপডেট টাইম সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ-সিলেট রেল সড়কে প্রতিদিনই শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটছে। তবে এর কোনো কারণ জানাতে পারছে না কর্তৃপক্ষ। যাত্রীরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে চরম ভোগান্তিতে পড়ছেন।
যাত্রীদের অভিযোগ, বিশ্রামাগার থাকলেও তা তালাবদ্ধ তাকে। বাধ্য হয়ে প্লাটফর্মে অপেক্ষা করেন। গতকাল প্রতিটি ট্রেন ৩-৪ ঘণ্টা দেরি করে গন্তব্যে আসে। সিলেট থেকে শায়েস্তাগঞ্জ হয়ে ঢাকা-চট্টগ্রামে ৮টি আন্তঃনগরসহ বেশ কয়েকটি লোকাল ট্রেন যাতায়াত করে। কিন্তু শিডিউল বিপর্যস্তের ফলে অনেকেই তারা হুড়ো করে স্টেশনে আসার পর ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। স্টেশন মাষ্টারকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি জানান, সময়মতোই ট্রেন আসবে। কিন্তু এর দায়ভার কে নেবে এর কোনো সঠিক উত্তর নেই। গতকাল রবিবারও পাহাড়িকা সিলেট থেকে শায়েস্তাগঞ্জে আসার কথা দুপুর ১টায়, কিন্তু আসে ৪টায় আসে। এরকম প্রতিটি ট্রেনই শিডিউল বিপর্যয় করছে।
সূত্র জানিয়েছে, লস্করপুর রাউতগাঁওয়ে কিছুদিন আগে মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় কচ্ছপ গতিতে কাজ চলছে। যার ফলে শিডিউল বিপর্যস্ত হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com