বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বিনামূল্যে হাইব্রীড বীজ পেলেন নবীগঞ্জের সাড়ে ৩ হাজার কৃষক

  • আপডেট টাইম বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ২২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে ২০২৩-২০২৪ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রীড বীজ বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় নবীগঞ্জ উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী চৌধরী সেলিম।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাশ অনুপের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি অফিসার মেহেদী হাসানের সঞ্চালনায় শুরুতেই মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ শেখ ফজলুল হক মনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ। এছাড়া বিভিন্ন কর্মকর্তা, ইউপি সদস্য ও কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মধ্যে মোট ৩ হাজার ৫ শত কৃষকের মাঝে ১ বিঘা জমির জন্য ২ কেজি করে বিনামূল্যে বীজ সহায়তা প্রদান করে কৃষি প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com