বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে স্ত্রীর নির্যাতন মামলায় স্বামী গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০১৪
  • ৭৩৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে স্ত্রীর মামলায় পলাতক আসামী স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত স্বামী হচ্ছেন-কুর্শি ইউনিয়নের ফুটারমাটি গ্রামের মৃত মন্নান মিয়ার ছেলে সাজন মিয়া (৩২)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-একই উপজেলার করগাও ইউনিয়নের শেরপুর গ্রামের হিরু মিয়ার মেয়ে মাসকুরা বেগমকে বিয়ে করেন সাজন মিয়া। বিয়ের পর থেকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিলেন স্বামী সাজন মিয়া। এ ব্যাপারে মাসকুরা বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। মামলায় সাজন মিয়ার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়। এরই প্রেক্ষিতে গতকাল নবীগঞ্জ থানার এসআই আরিফ উল্লার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সাজন মিয়াকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com