বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

  • আপডেট টাইম শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ২৭৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের বীরসিংহপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার (১০ নভেম্বর) বিকালে স্থানীয় বীরসিংহপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আহসান মরহুম বীর মুক্তিযোদ্ধার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পাশাপাশি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে সালাম ও গার্ড অব অনার প্রদান করে জেলা পুলিশ বাহিনীর একটি চৌকস দল। জানা যায়, বার্ধ্যক্ষজনিত কারণে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার সময় বীরসিংহপাড়া নিজ গ্রামের বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com