বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে শিখন কর্মসূচির বই বিতরণ অনুষ্ঠান

  • আপডেট টাইম সোমবার, ২৫ আগস্ট, ২০১৪
  • ৫৩৯ বা পড়া হয়েছে

চুনরুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলায় আরডিআরএস বাংলাদেশ কর্তৃক পরিচালিত সেভ দ্যা চিলড্রেন কারিগরি সহায়তায় উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম “শিখন কর্মসূচি” চুনারুঘাট উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের চন্ডিছড়া মিডল লাইন ও নতুন লাইন শিখন স্কুলের শিক্ষার্থীদের মাঝে তৃতীয় শ্রেণির বই বিতরণ করা হয়েছে।
গতকাল রবিবার সকালে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেওরগাছ ইউনিয়নের চেয়ারম্যান সামছুন্নাহার চৌধুরী, চুনারুঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জোনায়েদ, শিখন কর্মসূচি বাহুবল ফিল্ড অফিসের শিক্ষক প্রশিক্ষক সাজিদুর রহমান এবং লার্নিং ফ্যাসিলিটেটর মুহাম্মদ কুতুব উদ্দিন। ইউপি চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, শিখন কর্মসূচির সকল কার্যক্রম ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা আছে এবং থাকবে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তার বক্তব্যে বলেন, প্রতিটি ক্ষেত্রে শিশু শিক্ষাকে উন্নত করতে সকল ধরনের সুবিধা দেওয়া হবে এবং ক্রমান্বয়ে প্রতিটি শিখন স্কুল ভিজিট করবেন বলে তিনি আশ্বস্থ করেন। উক্ত অনুষ্ঠানে শিখন স্কুলের সকল অভিভাবক ও এসএমসির সদস্যগণ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রউফ মিয়ার উপস্থিতিতে চন্দনা শিখন স্কুলে বই বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com