বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে সানশাইন মডেল হাই স্কুলের সাফল্যের ধারা অব্যাহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে এসএসসি পরীার ফলাফলের ভিত্তিতে প্রকাশিত বৃত্তির ফলাফলে ঐতিহ্যবাহী সানশাইন মডেল হাই স্কুল ঈর্শ্বণীয় সাফল্য লাভ করেছে। প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একটি ট্যালেন্টপুলসহ মোট ৯টি বৃত্তি লাভ করেছে। চলতি বছরের এসএসসি পরীার ফলাফলে ২৩টি জিপিএ-৫ সহ শতভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়।
গতকাল সোমবার সিলেট শিাবোর্ড প্রকাশিত বৃত্তির ফলাফলে দেখা যায়, সানশাইন মডেল হাই স্কুলের বিভাগ বিভাগের শিক্ষার্থী সাবিকুন্নাহার অর্পি ট্যালেন্টপুল এবং মোহাম্মদ রায়হান মিয়া, মিয়া মোঃ ওয়াকিল আহমেদ সাজু, মেহজাবিন জান্নাত সোমা ও সাঈদ আহমেদ সাধারণ গ্রেড; মানবিক বিভাগের শিক্ষার্থী আল হাসান জয়, মোঃ সুফল মিয়া মুন্সি, মোঃ মাসুম মিয়া তালুকদার ও ইয়াছমিন আক্তার রিয়া সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।
সানশাইন মডেল হাই স্কুল এর প্রতিষ্ঠাতা ও পরিচালক এম. শামছুদ্দিন বলেন, ২০২২ সনের এসএসসি পরীক্ষায় সানশাইন মডেল হাই স্কুলের ৬ শিক্ষার্থী এবং ২০২১ সনের এসএসসি পরীক্ষায় ৪ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছিল। স্কুলের শিক্ষার্থী কৃতিত্বপূর্ণ ফলাফলের ধারা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com