বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ২৩১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মাধবপুরে বিশেষ দোয়া মাহফিল অনুষ্টিত হয়। গতকাল বুধবার বিকালে মাধবপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, সহ-সভাপতি হাজী গোলাপ খাঁন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক সুমন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল, পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক লুৎফুর রহমান খাঁন, কাউন্সিলর মোঃ বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক হাজী ফিরোজ মিয়া, বিএনপির নেতা মোঃ ইদ্রিছ আলী গেদু, মোঃ সেলিম মিয়া, আব্দুর রহিম দুলাল, আকবর আলী, হাজী তৌহিদ মিয়া, যুবদলের যুগ্ম আহবায়ক জসিম শিকদার, শফিক মিয়াসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল নেতৃবৃন্দের সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও তোবারক বিতরন করা হয়।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com