বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বঙ্গবন্ধু লেখক পরিষদ হবিগঞ্জ জেলা শাখার পরিচিতি সভা

  • আপডেট টাইম শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ৩৩৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বঙ্গবন্ধু লেখক পরিষদ হবিগঞ্জ জেলা শাখার পরিচিতি সভা গতকাল বিকেল ৪ টায় হবিগঞ্জ সোনালী ব্যাংকের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশু সাহিত্যিক হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ (অব.) প্রফেসর জাহান আরা খাতুন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু লেখক পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) বিশিষ্ট কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী। বঙ্গবন্ধু লেখক পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কবি বাদল কৃষ্ণ বণিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবি মনসুর আহমদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা ঝর্ণা চৌধুরী, সহ-সভাপতি ছড়াকার অপু চৌধুরী, সহ-সভাপতি আব্দুল্লাহ আবীর, সহ-সাধারণ সম্পাদক বিবিয়ানা মডেল ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সৌমিত্র শেখর দাশ, গীতিকবি গোপাল রায়, কবি আব্দুল হক, অর্থ সম্পাদক সম্রাট সূত্রধর প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com