বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

২৪ ঘণ্টা বিদ্যুতবিহীন শহরের দক্ষিণ রাজনগর এলাকা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ২৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের দক্ষিণ রাজনগর আবাসিক এলাকা ২৪ ঘন্টা ছিলো বিদ্যুতবিহীন। এতে করে এতিমখানার ছাত্রদের চরম ভোগান্তিতে পোহাতে হয়েছে। অভিযোগ রয়েছে, বারবার জরুরি নম্বরে এমনকি প্রকৌশলীদের নম্বরে ফোন করে অভিযোগ করা হলেও উত্তর পাওয়া যায়নি। জানা যায়, গত রবিবার রাত ৮টার দিকে ওই এলাকার একটি মাত্র ট্রান্সফরমার অতিরিক্ত লোডের কারণে বিকল হয়ে যায়। ফলে এতিমখানা সড়কসহ প্রায় ৫ শতাধিক বাসা-বাড়ির বিদ্যুত চলে যায়। বারবার বিদ্যুত অফিসে জানার চেষ্টা করে ফোন করা হলেও কোনো সমাধান পাওয়া যায়নি। পরে স্থানীয়রা বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি নিলে গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় ট্রান্সফরমার মেরামত করা হয়। তবে এখনও কিছু বাসাবাড়ি রয়েছে বিদ্যুতবিহীন। খবর নিয়ে জানা গেছে, ওই ট্রান্সফরমারটি অনেকদিনের। যা জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে। কিন্তু নতুন ট্রান্সফরমার লাগানোর উদ্যোগ নেয়া হচ্ছে না। ফলে লোড সামলাতে না পেরে বিকল হয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com