বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জে মারধোর করে জমি বিক্রয়ের টাকা ছিনতাই

  • আপডেট টাইম শনিবার, ২৭ মে, ২০২৩
  • ২২৯ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ এক ব্যক্তির জমি বিক্রয়ের ৩ লক্ষ ৫০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। গত বৃহস্পতিবার উপজেলার জলসুখা যাওয়ার পথে বিরাট উজান পাড়া গ্রামের অদুরে দিন দুপুরে এ ঘটনা ঘটে। জানা যায়, গত বৃহস্পতিবার (২৫ মে) বিকাল প্রায় ৪ টার দিকে জলসুখা ইউনিয়নের আটপাড়া গ্রামের মরহুম মোঃ ধন মিয়ার পুত্র মোঃ আমির উদ্দিন একই গ্রামের ফবলু মিয়ার নিকট জমি বিক্রি করেন। বৃহস্পতিবার আজমিরীগঞ্জ সাবরেজিষ্ট্রার অফিসে জমি রেজিষ্টারী করে দিয়ে জমি বিক্রির ৩ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে বাড়ী যাওয়ার উদ্দ্যেশে মিশুক গাড়ীতে রওনা দিলে বিরাট উজান পাড়া গ্রামের সাবেক মেম্বার আওয়াল মিয়ার সামনের রাস্তায় উৎপূত থাকা ৪/৫ জন তার মিশুক গাড়ী আটকিয়ে তাকে মারধোর করে তার কোমরে থাকা সাড়ে ৩ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তাহার শোর চিৎকারে মানুষ এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এ ব্যাপারে আমির উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে আজমিরীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মাসুক আলী জানায়, অভিযোগ পেয়েছি তদন্ত করা হচ্ছে, তাদের এ জমি নিয়ে বিরোধ আছে বলে জানা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com