শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

২০ জোটের কর্মসূচি সফল করতে সদর উপজেলা যুবসংহতির প্রস্তুতি সভা

  • আপডেট টাইম শনিবার, ১৬ আগস্ট, ২০১৪
  • ৪৪৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলা ও গণহত্যার প্রতিবাদে আজকের ২০ দলীয় জোটের আহুত কালো পতাকা মিছিল এবং নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবি ও ক্ষমতাসীন স্বৈরাচারী সরকারের জাতীয় সম্প্রচার নীতিমালার নামে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ সহ সকল অন্যায় অপকর্মের প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ কর্মসূচী সফল করতে গতকাল দক্ষিণ শ্যামলীস্থ জাতীয় পার্টির কার্যালয়ে হবিগঞ্জ সদর উপজেলা জাতীয় যুবসংহতির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা যুবসংহতির সিনিয়র যুগ্ম আহবায়ক মুখলিছ মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব সুজন আহমদ এর পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক স্বপন মেম্বার, প্রভাষক রিপন আহমেদ, শাহ আলম, শাহাব উদ্দিন, মাফিক মিয়া, শাহীন মিয়া, মোস্তফা, জিল্লুর রহমান, ফকির হুমায়ূন কবির, মুহিব আল হাসান প্রমুখ। সভায় বক্তারা বলেন, জাপার নেতা আলহাজ্ব আতিকুর রহমান আতিকের নেতৃত্বে যুবসংহতির সকল নেতাকর্মী ২০ দলীয় জোটের সকল কর্মসূচিতে ঐক্যবদ্ধ হয়ে অংশ গ্রহন করবে। তারা আজকের কর্মসূচি সফল করতে যুবসংহতির নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com