শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান ৯ সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

  • আপডেট টাইম শনিবার, ৬ মে, ২০২৩
  • ২৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশের চিরুণী অভিযানে সাজাপ্রাপ্ত, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত ৯ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে ওসির নির্দেশে এসআই সাইফুল ইসলাম, রুবেল দাশ, সজিব মিয়া, হেমায়েত, তুরণ ও ওয়াহেদ গাজির নেতৃত্বে একদল পুলিশ সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সদর উপজেলার আদর্শ গ্রামের আদম আলীর পুত্র ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি সুজন মিয়া, রাজনগর এলাকার ক্ষীর মোহন দাশের পুত্র ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি সনজিত দাস, দরিয়াপুর গ্রামের মৃত ইন্তাজ আলীর পুত্র নারী নির্যাতন মামলার আসামি লাল মিয়া, মজলিশপুর গ্রামের মৃত আরজু মিয়ার পুত্র তাজুল ইসলাম, বড় বহুলা গ্রামের আব্দুল গণির পুত্র নাসির মিয়া, মুড়িয়াউক গ্রামের ইসলাম উদ্দিনের পুত্র ইমন মিয়া, এ ছাড়া জালালাবাদ গ্রামের ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি আব্দুল মতলিবের পুত্র রুবেল মিয়া ও উচাইল গ্রামের বাদশা মিয়ার পুত্র জাহির মিয়াকে আটক করা হয়। গতকাল শুক্রবার সকলকে আদালতে সোপর্দ করা হয়। ওসি জানান, সাজাপ্রাপ্ত ও পলাতক আসামি ধরতে অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com