বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ৪৩২ জোড়া বেঞ্চ বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ১ মে, ২০২৩
  • ৩০৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি)-এর অর্থায়নে হবিগঞ্জ মাধবপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্লাস্টিক বেঞ্চ বিতরণ করা হয়। গতকাল রবিবার (৩০ এপ্রিল) সকালে উপজেলা পরিষদের প্রাঙ্গনে উপজেলা নিবার্হী অফিসার মনজুর আহসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) অর্থায়নে উপজেলা পরিষদের মাধ্যমে ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪৩২ জোড়া প্লাস্টিক বেঞ্চ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মুজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, উপজেলা প্রাথমিক ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্বিজেন্দ্র চন্দ্র আচার্য, জাইকা কর্মকর্তা আব্দুল আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মোহাম্মদ, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ফারুক পাঠান সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com