বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শিবপাশায় শাহ ওলিউল্লাহ এতিমখানার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ২৫২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের নূরী নগর গ্রামে শিবপাশা শাহ আব্দুল কুদ্দুছ মাদরাসা মাঠে এতিমখানার ছাত্রসহ মাদরাসার ছাত্র-শিক্ষক আলেম উলামা ছাত্রদের অভিভাবকসহ প্রায় ৫ শতাধিক লোকদের উপস্থিতিতে গতকাল সোমবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শিবপাশা শাহ আব্দুল কুদ্দুছ নূরী দাখিল মাদরাসার ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েলের সভাপতিত্ব এবং ক্বারী মনিব হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন মুফতি মুস্তাফিজুর রহমান আল আজহারী। ভার্চুয়ালী শুভেচ্ছা বক্তব্য রাখেন, শাহ ওলিউল্লাহ এতিমখানার সভাপতি মাওলানা শাহ হালিম উদ্দিন নূরী, শিবপাশা শাহ আব্দুল কুদ্দুছ নূরী দাখিল মাদরাসার সাবেক সুপার মাওলানা মোজাক্কির হোসেন জিহাদি, শিবপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজাদ চৌধুরী, ৬নং ওয়ার্ড মেম্বার আসাদ মিয়া, তাহের মিয়া, মহিবুর রহমান চৌধুরী, শাহজাহান মিয়া প্রমুখ। প্রধান অতিথি বলেন, শিবপাশার নূরী সাহেব এর তৈরি করা নূরীয়া কমপ্লেক্সে শিক্ষার আলো চড়িয়ে যাচ্ছে দেশ-বিদেশে এবং এতিমখানার ছাত্রদের প্রতি সবাইকে যত্নশীল হওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com