বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ২২৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে পানিতে ডুবে আলিফ বাহার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ নরপতি গ্রামে রোববার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু আলিফ ওই এলাকার শাহজাহান বাহারের একমাত্র ছেলে। ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাউছার আহমেদ বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ১১টার দিকে খেলতে গিয়েছিল শিশু আলিফ। কিছুক্ষণ চোখের সামনে ওই শিশুকে না দেখতে পেয়ে খুঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা। তিনি বলেন, পরে তাদের বাড়ির পাশে একটি ডোবায় শিশুটিকে ভাসতে দেখে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তার বাবা ও আত্মীয়-স্বজনরা। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরে বিকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com