সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

আজমিরীগঞ্জের কনস্টেবল আমির হামযার ইন্তেকাল ॥ পুলিশের শোক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ২৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ থানার কনস্টেবল আমির হামযা (৪৭) মৃত্যুবরণ করেছেন। গতকাল বুধবার বিকাল ৫টায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। গতকাল সকাল ১০টার দিকে আজমিরীগঞ্জ ব্যারাক থেকে প্রসাবের জন্য বের হন। রোমে ফেরার পথে মাথাঘুরে পড়ে যান। সাথে সাথে তাকে সদর হাসপাতালে নিয়ে এলে সেখান থেকে তাকে সিলেট ওসমানিতে প্রেরন করা হয়। সেখানে তিনি মারা যান।
তার অকাল মৃত্যুতে পুলিশ সদস্যের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তিনি ১৯৯৫ সালে পুলিশে যোগদান করেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়ি উপজেলার উচাইল গ্রামে। মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়েসহ আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি ৪/৫ বছর ধরে হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় কর্মরত আছেন। গতকাল রাত ১০টায় পুলিশ লাইনের মাঠে জানাজা শেষে পুলিশ সুপার এসএম মুরাদ আলির সহায়তায় গ্রামের বাড়িতে লাশ পাঠানো হয়। আজমিরীগঞ্জ থানার ওসি মাসুক আলী জানান, তিনি দুই আড়াই বছর ধরে আজমিরীগঞ্জ থানায় কর্মরত ছিলেন। স্ট্রোক করে মারা গেছেন। তিনি তার আত্মার মাগফেরাত কামনা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com