বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ২৭১ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অপরাধে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেয়া হয়েছে।
গতকাল (২৭ মার্চ) সোমবার দুপুরে মাধবপুর বাজারে এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আহসান ও উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নিবার্হী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব। এ সময় ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে, সোনার বাংলা হোটেলকে ৩ হাজার টাকা, আল আমিন হোটেলকে ২ হাজার টাকা, রায় স্টোরকে ১ হাজার টাকা, শফিক স্টোরকে ১ হাজার টাকা, প্রিয়তোষ মোদক স্টোরকে ১ হাজার টাকা ও আকাশ স্টোরকে ১ হাজার টাকা সহ বিভিন্ন অপরাধে ৭ টি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ব্যবসায়ীদের ভোক্তা-স্বার্থ সংরক্ষণ ও আইনকানুন মেনে ব্যবসা পরিচালনা জন্য নির্দেশনা দেওয়াসহ দোকানে দ্রব্যমূল্য তালিকা টাঙিয়ে রাখার, রাস্তা মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি না করা এবং কৃত্রিম সংকট সৃষ্টি করে দ্রব্য মূল্যবৃদ্ধি না করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়ে ইউএনও বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com