বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে পুলিশের বিশেষ অভিযান ॥ ১২ জুয়াড়ি আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৩২৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ ২৫ মার্চ গভীর রাতে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ রাশেদুল হকেট নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানাধীন ১নং গাজীপুর ইউনিয়নের অন্তর্গত বনগাঁও সাকিনস্থ জনৈক জিতু মিয়ার বসত ঘর থেকে ১২ জনকে জুয়া খেলারত অবস্থায় আটক করে।
ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা ছুটাছুটি করে পালিয়ে পালানোর চেষ্টা করে। এসময় আটক করা হয় মোঃ শাহিদ মিয়া (২৮) পিতা- রমিজ উল্লা, রায়হান (২০) পিতা- রজব আলী, সিদ্দিক মিয়া (৪৫) পিতা- সৈয়দ আলী, রাজু মিয়া (২৫) পিতা- তৈয়ব আলী, কাউছার মিয়া (২৭) পিতা- আঃ হাশেম, আছকির মিয়া (৪০) পিতা- ছাবর আলী, জিতু মিয়া (৬৫) পিতা- মৃত ইয়াকুব আলী, আঃ আহাদ (৫০) পিতা- মৃত জহুর আলী, শিশু মিয়া (২৭) পিতা- আঃ রশিদ, হেলিম (৩৮) পিতা- আঃ রাজ্জাক, আঃ ছালাম (৪২) পিতা-আঃ হেকিম, আঃ মোতালিব (৪৫) পিতা- মৃত খোরশেদ মিয়া। জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও নগদ ৪,৬৩৫ টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ হক বলেন, আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com