শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

আজমিরীগঞ্জে ভাইস চেয়ারম্যান সজীবের বিরুদ্ধে এলজিইডি অফিসের কর্মচারিকে মারপিটের অভিযোগ

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ২৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে এক সরকারি কর্মচারিকে মারধরের অভিযোগ ওঠেছে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিবের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে। মারধরের শিকার হয়েছেন ওই কার্যালয়ের কর্মচারি মোশারফ হোসেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যদর্শীরা জানান, মমিনুর রহমান সজিব দুপুরে কার্যালয়ের ভেতরে গিয়ে কর্মকর্তাদের গালাগাল করেন। এ নিয়ে বাকবিতন্ডার পর এলজিইডির কর্মচারি মোশারফ হোসেনকে মারপিট করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল ভৌমিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
উপজেলা প্রকৌশলী আহমেদ তানজীর উল্লাহ সিদ্দিকী বলেন, আজমিরীগঞ্জ-কাকাইলছেও রাস্তার কাজটি তাজ উদ্দিন নামে একজন ঠিকাদার পেয়েছেন। কিন্তু ওই কাজটি উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিব তার কাছ থেকে নিয়ে করছেন। এ কাজটির সম্পূর্ণ বিল তিনি নিয়ে নিতে চেয়েছেন। কিন্তু আমরা যেটুকু কাজ হয়েছে শুধু সেটুকুই বিল দিতে চেয়েছি। এ জন্য ক্ষিপ্ত হয়ে তিনি আমাদের অফিসের একজন কর্মচারি মোশারফ হোসেনের উপর হামলা করে মারপিট করেছেন। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও আমাদের উর্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত পাওয়ার পর আইনী ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার জুয়েল ভৌমিক বলেন, বিশৃংখলার শব্দ শোনে আমি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছি। উভয়পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছি। তারা তাৎক্ষণিক শান্ত হয়েছেনও। পরবর্তীতে কোন পক্ষ অভিযোগ দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
তবে অভিযোগটি অস্বীকার করেছেন ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিব। তিনি বলেন, এ ধরণের কোনো ঘটনা ঘটেনি। কর্মকর্তাদের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com