সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

রমজানকে সামনে রেখে শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপডেট টাইম বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ২৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন রমজানকে সামনে রেখে হবিগঞ্জ সদর থানার পুলিশ শহরের বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছে। গত সোমবার থেকে দুই দিনব্যাপী অভিযানে প্রায় শতাধিক ফুটপাতের দোকান উচ্ছেদ করা হয়েছে। সরেজমিনে দেখা যায়, জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দেয়ালের পাশে, শনি মন্দির, সার্কিট হাউজ রোড, হাসপাতালের প্রধান ফটকের দুইপাশে, সার্কিট হাউজের মোড় থেকে বেবিষ্ট্যান্ড মোড় পর্যন্ত, পুরাতন হাসপাতাল সড়কের দুই পাশ থেকে শতাধিক ফল ও কাপড়ের দোকান রয়েছে। সড়কের দুই পাশে দোকানের ফলে যানজট সৃষ্টি হয়। গত দুই দিন সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজার নির্দেশে সদর থানার এসআই সাইফুল ইসলামসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করে। ওসি জানান, কোনো অবস্থাতেই গুরুত্বপূর্ণ অফিসের সামনে অবৈধ ফুটপাতের দোকান রাখা যাবে না। অভিযান নিয়মিত চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com