শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

মাধবপুরে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরিকালে আটক ১

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ২২৬ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুরে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় মোঃ রফিক মিয়া (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোঃ রফিক মিয়া চুনারুঘাট উপজেলার বনগাঁও গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোর রাতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নারায়নপুর গ্রামের পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে মোঃ রফিক মিয়া স্থানীয় জনতার হাতে আটক হয়। এ সময় থানা পুলিশ ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তার সহযোগিতায় আটক ব্যক্তিকে থানায় আনা হয়।
মাধবপুর থানার ওসি (তদন্ত) আতিকুর ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com