বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে থানা পয়েন্ট সিএনজি’ সংগঠনের নির্বাচন কমিশন গঠন

  • আপডেট টাইম শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৩০৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ বুরে‌্যা চীফ ॥ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি সংগঠনের নির্বাচন ২০২৩ ইং এর নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে আহ্বায়ক মাওঃ রফি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উক্ত কমিশন গঠন করা হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সিএনজি সমিতির সভাপতি তৌহিদুল ইসলাম চৌধুরী, প্যানেল মেয়র-২ আব্দুস ছুবান, সাবেক কাউন্সিলর সুন্দর আলী, সাবেক প্যানেল মেয়র-১ এটিএম সালাম, কাউন্সিলর জাকির হোসেন, ইকবাল আহমদ বেলাল, সংগঠনের সদস্য সচিব আওলাদ হোসেন, ইসমত আলী, সামছুল হক, হাদিস মিয়া, আবুল কালাম, আশিকুল মিয়া প্রমূখ। পরে সভায় সর্ব সম্মতিক্রমে তেহিদুল ইসলাম চৌধুরীকে প্রধান নির্বাচন কমিশনার, এটিএম সালাম যুগ্ম নির্বাচন কমিশনার, ইকবাল আহমদ বেলালকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট কমিশন গঠন করা হয়। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন, কাউন্সিলর আব্দুস ছুবান, জাকির হোসেন, সাহেব আলী, মেম্বার মিজানুর রহমান, অলিউর রহমান, ইসমত আলী। উক্ত নির্বাচন কমিশন দ্রুত সময়ের মধ্যে থানা পয়েন্ট সিএনজি সংগঠনের নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com