বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

অবৈধভাবে ভারত গিয়ে ফেরার পথে মাধবপুর সীমান্তে এক যুবক আটক

  • আপডেট টাইম বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ অবৈধভাবে ভারত গিয়ে মাধবপুর সীমান্ত দিয়ে ফেরার পথে রাজশাহীর এক যুবক টহল বিজিবির হাতে আটক হয়েছে। ধৃত মোঃ বাবু আলী রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার তাজেন্দ্রপুর গ্রামের আলম আলীর ছেলে।
গতকাল মঙ্গলবার সকালে মাধবপুর উপজেলার রামনগর সীমান্ত থেকে হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ মনতলা কোম্পানির টহল দল তাকে আটক করে। এসময় বিজিবি তার হেফাজত থেকে শুস্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা কাপড়, সহ বিভিন্ন মালামাল জব্দ করে। বিজিবি ও পুলিশ জানান, প্রায় সাত মাস আগে বাবু আলী বিনা পাসপোর্টে কাজ করার জন্য অবৈধ পথে রাজশাহীর একটি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। সেখানে দীর্ঘ সময় অবস্থান করে মঙ্গলবার মাধবপুরের রামনগর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। গোপন সংবাদে এ খবর জানতে পেরে টহল বিজিবি তাকে আটক করে। মনতলা কোম্পানির নায়েক মোঃ সাজ্জাদ হোসেন বাদী হয়ে এব্যাপারে থানায় একটি মামলা দায়ের করেন। বাবু আলীকে মাধবপুর থানা পুলিশে সোপর্দ করেছে বিজিবি।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com