বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে মাদক ব্যবসায়ী মজিদের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্টিত

  • আপডেট টাইম রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ২৬৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মাদক ব্যবসায়ী মজিদ মিয়া স্ত্রী কর্তৃক ইউ/পি সদস্য বিল্লাল হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এবং চিহিৃত মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ইউ/পি পরিষদ। গতকাল শনিবার বিকালে উপজেলার ধর্মঘর ইউনিয়নের শিয়ালউড়ি বাজার মাঠে ইউ/পি সদস্য রোকেয়া বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউ/পি চেয়ারম্যান ফারুক আহম্মেদ পারুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরিদ মিয়া, বিএনপির সভাপতি বজলুর রহমান ভূইয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, পল্লী বিদ্যুতের সাবেক পরিচালক মোতাহার হোসেন, ইউ/পি সদস্য গিয়াসউদ্দিন, নাসির উদ্দিন খোকন, বিল্লাল হোসেন, লিজা সুলতানা, মহেব আলী, সফিক উদ্দিন, হাজী অলি মিয়া, বাছির মিয়া, শরিফ উদ্দিন, ওহাহেদ সর্দার, সৈয়দ আহাম্মদ, রোকনউদ্দিন, ইসাক মিয়া, মাসুদ মিয়া, রফিকুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য যে ৩০ আগষ্ট হবিগঞ্জের মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর মজিদ মিয়া ঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় গাঁজা, ফেনসিডিল, ইয়াবাসহ প্রায় ১০ লক্ষ টাকার মাদক উদ্ধার করে এবং তাকে গ্রেফতার করে। মজিদের স্ত্রী তার পক্ষে প্রত্যয়ন পত্র দেয়ার জন্য ইউ/পি সদস্য বিল্লাল মিয়ার কাছে যায় কিন্তু বিল্লাল মিয়া প্রত্যয়ন পত্র দিতে অস্বীকার করায় তার বিরুদ্ধে বি-বাড়ীয়া কোর্টে একটি মিথ্যা মামলা দায়ের করেন মজিদের স্ত্রী আয়েশা বেগম।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com