বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুর উপজেলায় কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের মেয়র পদক প্রদান

  • আপডেট টাইম বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ২৭৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে কৃতি শিক্ষার্থী ও গুনীজনদের মেয়র পদক ও সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক। পৌর নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের সঞ্চালনায় ও অধ্যক্ষ সাইফুল ইসলাম মৃধার সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মাহবুবুর রহমান সোহাগ, প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান, মোজাহিদ বিন ইসলাম , এরশাদ আলী, হেলাল মিয়া, প্রমোদ মালাকার, কাউন্সিলর মোবারক উল্লাহ, বকুল ঋষি, প্রভাষক পার্থ প্রতীম সোম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংঙ্গীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন শিক্ষার্থীরা। মাধবপুরে প্রতি বছর এ ধরনের উদ্যোগ নিলে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে এবং পাঠ্যবইয়ে আরো বেশী মনোনিবেশ করবে বলে মনে করেন উপজেলার সুশীল সমাজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com