বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে সেনাবাহিনীর কম্বল বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৩২৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে শীতার্থ ২’শ লোকের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল (৩১ ডিসেম্বর) শনিবার সকালে চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ মাঠে কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর ৩৬০ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান এনডিসি, পিএসসি ও ১৩ বেঙ্গল এর অধিনায় লেঃ কর্নেল আবু সাঈদ আকন্দ।
বাংলাদেশ সেনাবাহীনির শীত কালীন প্রশিক্ষণ এলাকায় অসহায়, দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণের মানবিক কার্যক্রম সর্বস্তরের মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। শীতার্থ মানুষ কম্বল পেয়ে সেনাবাহীনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে সেনাবাহীনি কে সহযোগীতা করেন আহম্মদাবাদ সাহিত্য পরিষদের সভাপতি সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু ও সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল জাহির মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com