বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক চুনারুঘাটে খাল খনন উদ্বোধনে হুইপ জি কে গউছ ॥ বিএনপি কথার চেয়ে কাজে বেশি বিশ্বাস করে নবীগঞ্জে কুশিয়ারা নদীতে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব বাহুবলে গৃহবধু হত্যা মামলার আসামী আব্দুল গনি গ্রেফতার পাইকপাড়ায় সিএনজি আটকিয়ে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট বামৈ গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ মহিলা নিহত জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতছড়িতে বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর হোটেলে হামলা-ভাঙচুরের অভিযোগ মাধবপুরে বাসের ধাক্কায় পথচারী নারীর মৃত্যু

প্রধানমন্ত্রীর সঙ্গে দেশের প্রথম মেট্টো রেলে আরোহন করবেন এমপি এডঃ আবু জাহির

  • আপডেট টাইম বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ৩১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেশের প্রথম মেট্টো রেলে আরোহন করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনস্থ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানী লিমিটেডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হিসেবে এমপি আবু জাহির উত্তরা উত্তর মেট্টোরেল স্টেশন থেকে যাত্রা শুরু করে আগারগাঁও স্টেশনে গিয়ে নামবেন। এজন্য ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানী লিমিটেডের পক্ষ থেকে এমপি আবু জাহিরকে প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করা হয়েছে।
ঢাকার প্রথম মেট্টোরেল আজ থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্টোরেল। কর্তৃপ ঠিক করেছে, পৌনে ১২ কিলোমিটার এই পথ পাড়ি দিতে মেট্টোরেলের সময় লাগবে ১০ মিনিট ১০ সেকেন্ড। যানবাহনের চেয়ে এত দ্রুত যাতায়াত ঢাকাবাসীকে স্বস্তি দেবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com