বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে খাস জমি দখল নিয়ে হামলায় মুক্তিযোদ্ধার স্ত্রী আহত

  • আপডেট টাইম রবিবার, ৩ আগস্ট, ২০১৪
  • ৪৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার চক রাজেন্দ্রপুর গ্রামে খাস জমি দখল নিয়ে সংঘর্ষে এক মুক্তিযোদ্ধার স্ত্রী আহত হয়েছেন। এ নিয়ে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, ওই গ্রামের একটি ৭ শতক খাস জমির মধ্যে ৩শতক জমি লিজের জন্য আবেদন করেন মরহুম মুক্তিযোদ্ধা হানিফ ভূইয়ার স্ত্রী আমেনা বেগম (৭০) ও একই গ্রামের আঃ আহাদের পুত্র আব্দুর রহিম এলাই মিয়া। দুজনের আবেদনের প্রেক্ষিতে গত ২০১৩ সালের ৩ মার্চ ওই জমি লীজ পান আমেনা বেগম। সর্বশেষ হবিগঞ্জ অতিরিক্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে একই বছরের ২২ অক্টোবর আমেনা বেগমের পক্ষে রায় দেয়া হয়। এ নিয়ে মামলা-পাল্টা মামলা চলে আসছিল। গতকাল শুক্রবার বিকেলে আমেনা বেগমের পক্ষের লোকজন ওই জমিতে বেড়া দিতে গেলে বাধাঁ প্রদান করে এলাই মিয়া। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে হামলায় আমেনা আহত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com