শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

নবীগঞ্জের টুকের বাজারে হামলা ও সংঘর্ষে মহিলাসহ আহত ১২

  • আপডেট টাইম শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৩৯৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সাকুয়া টুকের বাজারে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে হামলা ও সংঘর্ষে ঘটনায় মহিলাসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছে। টেটাবৃদ্ধ ২ জনসহ সকল আহতদের গুরুতর অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের সাকুয়া টুকের বাজারে জমিজমা নিয়ে লেবু মিয়ার ছেলে রিপন মিয়া, কর্ণাল মিয়া ও সবুজ মিয়ার মধ্যে বিরোধ চলে আসছে। রিপন মিয়া বৃহস্পতিবার সন্ধ্যায় সবুজ মিয়ার জায়গা দখল করতে গেলে সবুজ মিয়ার স্ত্রী মাসকুরা বেগম বাধাঁ দেয়। এতে নেশাগ্রস্থ অবস্থায় রিপন মিয়া ও তার ভাই লালন মিয়া, কর্ণাল মিয়া টেটাসহ ধারালো অস্ত্র নিয়ে মাসকুরা বেগমের পরিবারের উপর হামলা চালায়। বোনকে বাচাঁতে ভাই ফরিদ মিয়া এগিয়ে আসলে তাকে টেটা দিয়ে আঘাত করে। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে মহিলাসহ একই পরিবারের ১০জনসহ ১২ জন আহত হয়। গুরুতর আহত ফরিদ মিয়া (৬০, টেটাবৃদ্ধ), তার ভাই ফয়েজ উদ্দিন (৪৫), ছেলে নাঈম ইসলাম (২২, টেটাবৃদ্ধ), বোন রাহেলা বেগম (৬৫), ভাইয়ের স্ত্রী মরিয়ম বিবি (৩২), ভাগনী শারমিন বেগম (২৩), রিপন মিয়া (৪০) ও লালন মিয়া (৩২) কে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়েছে। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়রা জানান, একটি প্রভাবশালী চক্র প্রতিদিন টুকের বাজারে নেশা করে মাতলামি করে থাকে। এরা নানা অপকর্মের সাথে জড়িত। এদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ ডালিম আহমদ বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com